ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার বিভিন্ন কোর্সের পরীক্ষা ফিসহ অন্যান্য ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। তবে দাবিগুলো যৌক্তিক হতে হবে।
সভায় অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি শিক্ষার্থীদের সাধ্যের বাইরে উল্লেখ করে কমানোর দাবি জানান।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, ফাজিল পাস ও কামিল মাস্টার্স কোর্সে আগে চারটি করে বিষয় থাকলেও বর্তমানে সাতটি করে বিষয় রয়েছে। কোর্সের সংখ্যা বাড়ায় ফরম পূরণের ফিও বেড়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ কে মুহা. নুরুল ইসলাম, দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এএএইচ/এমএএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
