সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা। ছবি: এক্স
Published on
:
1 min read
যন্তর মন্তরে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তারির পরে CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বুধবার জেলমুক্ত হন। এর পরে, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই CJP নেতাকে রাজৌরি গার্ডেনে দিল্লি পুলিশের অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা দেননি দুই নেতা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার আগে তাঁরা আরও কিছুটা সময় চাইতে পারেন পুলিশের কাছে। জানা গিয়েছে, দুই CJP নেতার বিরুদ্ধে নতুন করে নোটিস জারি করতে পারে পুলিশ।