Published on
:
3 min read
রিচা রায়
অন্য সময় প্রাইম: কুসংস্কারে বিশ্বাসী?
ঐন্দ্রিলা: আমার পরিবারে খুব একটা এই কুসংস্কার বিশ্বাস করার মতো কেউ নেই। আমি নিজেও একেবারে বিশ্বাসী নই। ঈশ্বরে বিশ্বাস করি।
অন্য সময় প্রাইম: অপ্রিয় সত্যি কথা বলায় কী-কী হারাতে হয়েছে?
ঐন্দ্রিলা: কানাঘুষো শুনতে পাই, যে ঐন্দ্রিলা নাকউঁচু, ঐন্দ্রিলা অ্যারোগেন্ট। আর এই তকমাগুলো পেয়েছি সত্যি কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে। তাই তাতে আমার কোনও দুঃখ নেই। আমি যদি নিজে ঠিক থাকি, অন্যায় আবদার না করি, নিজের কাজটা ঠিক ভাবে করি তা হলে জানি যে সবটাই ঠিকঠাক থাকবে।
অন্য সময় প্রাইম: জ়ি ফাইভ–এর ‘শ্বেতকালী’র দুটো সিজ়ন করে নতুন কোন সত্তার খোঁজ পেলেন?
ঐন্দ্রিলা: আমি আগের চেয়ে আরও অনেক ম্যাচিওর হয়েছি। পর্দায় অন্য একটি চরিত্র হয়ে উঠতে গিয়ে ম্যাচিউরিটিটা ধীরে ধীরে বাড়ছে। মানে আমার এখন যদি ‘শ্বেতকালী’-র প্রথম সিজ়নটা দেখতে বসি, মনে হয় আরও ভালো অভিনয় করা যেত। এটাই মনে হয় বেটার করেছি।
অন্য সময় প্রাইম: এত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও কেন ঐন্দ্রিলাকে ভালো কাজের অপেক্ষা করতে হচ্ছে?
ঐন্দ্রিলা: ভাগ্যের তো একটা ব্যাপার আছে। আমার হয়তো অত ভালো লাক নয়। তা ছাড়া আমি শুধুই কাজে বিশ্বাসী। কাজ পাওয়ার জন্য চারটে পার্টিতে যেতে পারব না। বিশ্বাস করি যদি কাজ করে যাই, তা হলে নিশ্চয় একদিন ভালো কাজ পাবো। তবে মাঝে মাঝে এটা ভেবে খারাপ লাগে যে এত বছর ধরে কাজ করে, এখনও স্ট্রাগল করতে হচ্ছে। ছোটবেলা থেকেই স্ট্রাগল করেই কাজ করেছি। যাঁরা দেখা হলে আমার প্রশংসা করেন কিংবা জিজ্ঞেস করেন কম কাজ করছি কেন, তাঁরা কিন্তু আমাকে কাজ দিতে পারেন। অথচ দেন না। কারণ সত্যিই জানা নেই।
ঐন্দ্রিলা সেনEi Samay
অন্য সময় প্রাইম: ‘শ্বেতকালী’ ছাড়া গত এক বছরে অন্য কোনও সিরিজ়ে আপনাকে দেখা গেল না কেন?
ঐন্দ্রিলা: বেশ কিছু সিরিজ় নিয়ে মাঝে কথা হয়েছে। কিছু সিরিজ়ের গল্প আমার ভালো লাগেনি। আবার কিছু গল্প সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আগ্রহ দেখিয়েছি, জানিয়েছি কাজটা করতে চাই। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য কাউকে কাস্ট করে নেওয়া হয়েছে।
অন্য সময় প্রাইম: টলিউডের বদলে মুম্বই গিয়ে স্ট্রাগল করার কথা কখনও মনে হয়নি?
ঐন্দ্রিলা: সত্যি কথা বলতে, মুম্বইয়ে যাওয়ার কথা ভাবিনি। কারণ বম্বের ইন্ডাস্ট্রি অনেক বড়। আমার মতো বহু অ্যাক্টর বম্বের ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্ট্রাগল করছে। আমি আলাদা কেউ নই যে, সুযোগ পাব। যে ইন্ডাস্ট্রিতে কাজ করে ছোট থেকে বড় হলাম, যেখানে কাজ করে পরিচিতি পেলাম, সব ভুলে মুম্বই যাওয়ার ইচ্ছা নেই। তবে সাউথের ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা রয়েছে।
অন্য সময় প্রাইম: সাউথে কাজ করার প্রস্তুতি চলছে?
ঐন্দ্রিলা: মুম্বইয়ে আমার তা-ও কিছু চেনাজানা আছে। সাউথে আমি সত্যিই কাউকে চিনি না। তাই সাউথে কাজ করার আমার জন্য কঠিন। আমি এমন কেউ নই যে আমাকে হিরোইন হিসেবে কাস্ট করবে। তবে সাউথের ছবিতে যদি ছোটখাট চরিত্রও পাই, তা হলে নিজের সেরাটা দেব।
ঐন্দ্রিলা সেনEi Samay
অন্য সময় প্রাইম: ধারাবাহিকে কি আর ফেরার ইচ্ছা নেই?
ঐন্দ্রিলা: এখন যে ধরনের সিরিয়াল হচ্ছে, সেগুলো তো আমি ফিট করি না। রবি ওঝা, লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় কাজ করেছি। তখন যে ধরনের কাজ হতো টেলিভিশনে, এখন সেসব কিছুই হয় না। তাই খুব অন্য রকম কোনও চরিত্র না পেলে, সিরিয়াল করার ইচ্ছা নেই। তা ছাড়া বহুবছর সিরিয়াল করেছি। তাই এবার একটু অন্যান্য মাধ্যম এক্সপ্লোর করতে চাই।
অন্য সময় প্রাইম: আপনি তো বাংলা সিরিয়ালের অন্যতম হায়েস্ট পেইড অভিনেত্রী!
ঐন্দ্রিলা: এই জায়গাটা তৈরি হয়েছে ছোট থেকে সত্যিই গুণী কিছু মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম বলে। অনেক ছোট বয়সে সিরিয়াল করেই প্রথম বিএমডব্লিউ কিনেছিলাম। তবে এখন বড় হয়ে বুঝেছি, টাকার চেয়েও ভালো কাজ করা বেশি জরুরি। আমাকে মিঠুন (চক্রবর্তী) আঙ্কেল বলেছিলেন, যে সিনেমা করলে সারাজীবন কাজটা থেকে যাবে।
অন্য সময় প্রাইম: পুজোর প্ল্যান কী?
ঐন্দ্রিলা: পুজোর পরেই যেহেতু আমাদের সিরিজ় মুক্তি পাচ্ছে, ফলে টেনশন তো আছেই। আর কাজ বাদ দিলে বাড়ির সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা। কোথাও হয়তো খেতে যাব। অবশ্য পুজোর সমস্ত প্ল্যান অঙ্কুশই (হাজরা) করছে
