চুয়াডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লিঋণ বিতরণ এবং আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, “দেশকে খাদ্যে স্বনির্ভর করে তুলতে এবং কৃষি উদ্যোক্তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পাশাপাশি সহজ শর্তে প্রয়োজন অনুযায়ী ঋণ পাওয়ার বিষয়ে কৃষকদের যৌক্তিক দাবিগুলো শোনেন এবং সেগুলো ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাম এগ্রোর পরিচালক প্রভাষক ইব্রাহিম কুদ্দুস।
স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখার দ্বিতীয় কর্মকর্তা অর্জুন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক আলমডাঙ্গা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা বিনয় কুমার বিশ্বাস, ব্যাংকের গ্রাহক ও কৃষি উদ্যোক্তারা।
আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে মেলায় এলাকার কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পুরোনো ঋণের টাকা আদায় করা হয়। বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সহজ শর্তে ঋণ বিতরণের গুরুত্ব তুলে ধরেন।
এমএমটি
-20261017074440.jpg&w=1440&q=75)