নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই
