স্টাফ রিপোর্টার:নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অভিযানে রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা সবাই চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
The post নওগাঁর পত্নীতলায় চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩ appeared first on সকালের খবর ২৪.
