আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে জামেনা বেগম (৪৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। জামেনা কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া মল্লিকপাড়া গ্রামের ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট পান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি জামিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে।