মোঃ পারভেজ ঝিনাইদহ পাহাড় অশান্ত করে কোনো ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় বাংলাদেশের। পার্বত্য অঞ্চল নিয়ে প্রতিবেশী কিছু দেশ বছরের পর বছর ষড়যন্ত্র করছে। পাহাড়ের কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশী সেই সব দেশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আধুনিক অস্ত্র-সস্ত্র তারা কোথায় পাচ্ছে ? এই ধরণের কোনো অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সোচ্চার রয়েছে। তাঁরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর রয়েছে। আজ দুপুরে ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন। এছাড়া বিরোধী দল ঘোষিত খুলনা বিভাগের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জামায়াত-এনসিপি জোটের লংমার্চ এর আগেও সফল হয়নি। খুলনা বিভাগের লংমার্চও সফল হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, জামায়াতের সাথে এখন আর ১১ দলীয় ঐক্যজোট নেই । ২ দল বের হয়ে গেছে । সামনে আরো জামাতের শরীক দলগুলো বের হয়ে যাবে । তিনি আজ শুক্রবার চুয়াডাঙ্গা মোড়ে আবস্থিত ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় গণ্যমান্য মানুষ ডা. হাসানুজ্জামানসহ এলাকার উপিস্থিত ছিলেন ।
The post পাহাড়কে অশান্ত করে কোনো ঘোলাটে পরিস্থিতি তৈরির প্রচেষ্টা সফল হতে দেয়া হবে না: রাশেদ খান appeared first on Matrijagat.
