নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
নাটোর প্রতিনিধি
-
প্রকাশিত :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার মোস্তফা পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের বোতল বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ আলী ছেলে। এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর মোস্তফাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
