সংবাদ · সাধারণ
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
১৯/১০/২০২৬

মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, এই পদত্যাগের সিদ্ধান্ত তার দল কখনোই চায়নি; বরং দলের ইচ্ছার বাইরে গিয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পরেও মাদকের বিরুদ্ধে লড়াই আরও আগ্রাসীভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন।ইশরাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল এই পদত্যাগ চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে–যা আমি আমার বক্তব্যে স্পষ্ট করব।’মাদকের বিরুদ্ধে নিজের আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘এখন তো আমি আরও আগ্রাসীভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমার এই লড়াই চলবে।’বিশ্লেষকদের মতে, ইশরাক হোসেনের এই পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে মন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এবং পরবর্তীতে সরকারের ভেতরে ও বাইরে সৃষ্ট প্রতিক্রিয়া নিয়ে নানামুখী জল্পনা চলছে। তবে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেও মাদকবিরোধী কর্মকাণ্ডে নিজের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই প্রতিমন্ত্রী।/
মূল প্রতিবেদনে যান ↗