প্রকাশিত: ২১:২৯, ১৬ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টেকনাফ মডেল থানা
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় এসেছে। তবে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
