৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শাখার উদ্যোগে পৌর জামায়াতের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মোক্তার আলী এমপি। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আরশাদুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সেক্রেটারি তবিবুর রহমান প্রমুখ।