বিজয়া দশমীর দিনে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নেন দুই তারকা সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সাদা ঐতিহ্যবাহী পোশাকে দুজনকে একসঙ্গে দেখা যায়।
মন্দিরে প্রার্থনা করার সময় সারা আলি খান আবেগপ্রবণ হয়ে কাঁদেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, স্বর্ণমন্দিরের দরবারে প্রার্থনা করার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন সারা আলি খান।
হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে দেখা যায়, যা দেখে অনুরাগীরাও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এর আগে ইনস্টাগ্রামে আয়ুষ্মানের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী।
আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত 'উড়তা তীর' সিনেমাটি। ‘পতি পত্নী ওর ওহ দো’-এরপর এটি আয়ুষ্মান ও সারার দ্বিতীয় প্রজেক্ট।
তবে বড় পর্দায় আসার আগেই ধাক্কা খেয়েছে সিনেমাটি। নেপালের সেন্সর বোর্ড এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দেশের সিনেমা আইন লঙ্ঘন করার কারণে নেপালে এ সিনেমাটির পাবলিক স্ক্রিনিং বা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
