বাগাতিপাড়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, ওসি সুমন চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার ফজলুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, জামায়াতের আমির আফজাল হোসেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক কুমার রায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান।