সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফুয়েল ওয়ান’ ফিলিং স্টেশন। শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় হাসান গ্রুপের উদ্যোগে ফিলিং স্টেশনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. আবু হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, মইনুল হক তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুল সবুর, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজরিন আহমেদ চিশতী, সাতক্ষীরা ক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা।
এ ছাড়া উপস্থিত ছিলেন তুফান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল, বিশিষ্ট ব্যবসায়ী সাফিন, প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং হাসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসানের বাবা ও মা ফিতা কেটে ফিলিং স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা নতুন এ প্রতিষ্ঠানের সফলতা ও অগ্রগতি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকে মাহবুব এলাহী। উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।
The post সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
