গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মাননা পেতে যাচ্ছেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহিউদ্দিন খান মঈন।
আগামী ২৪ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল কুয়ালালামপুর ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে।
চ্যানেল আইয়ের ব্যবসায়িক সম্প্রসারণ, নতুন করপোরেট ক্লায়েন্ট ও বিজ্ঞাপনদাতা যুক্ত করা, স্পনসরশিপ সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা এ সম্মাননার জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা, বিজ্ঞাপন ও বিপণনের নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের গণমাধ্যম খাতের ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর পেশাগত অবদানও গুরুত্ব পেয়েছে।
গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিকতা ও মানসম্মত কনটেন্টের পাশাপাশি বিজ্ঞাপন, বিপণন এবং ব্যবসায়িক ব্যবস্থাপনার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করা, করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা বিশেষ তাৎপর্যপূর্ণ।
মহিউদ্দিন খান মঈনের এ আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের গণমাধ্যম খাতের ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও বাণিজ্যিক সম্প্রসারণে পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
