মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৫০)। তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে বৈশামোড়া নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হয় এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি আরো বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
The post সরাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
