হরিপুর সীমান্তে ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন মশালগাঁও ও মিনাপুর বিওপির সদস্যরা এ অভিযান চালান। বিজিবির ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
