Published on
:
1 min read
দীর্ঘদিন পর্দা থেকে দূরে তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি ‘প্রতাপ’-এ পুনমের চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র কন্যা এষা দেওলকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এষার লুক। যেখানে একের পর এক কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে পুনমের চরিত্রকে। পরিবারই সব যার কাছে। তার গোটা জীবন এমন এক মানুষের বিশ্বাসকে কেন্দ্র করে, তিনি সবচেয়ে বেশি ভরসা করেন যে বিষয়ের উপরে।
এই সিনেমার মাধ্যমে এমন একটা শক্তিকে আবিষ্কার করতে হবে, যার অস্তিত্বর কোনও ধারণাই ছিল না। এষার চরিত্রের আভাস থেকে বোঝা যাচ্ছে, এই জার্নি অভিনেত্রীর পরিচিত গণ্ডি ছাড়িয়ে অন্য দিকে মোড় নেবে। এর আগে এষার ‘মোশন পোস্টার’ প্রকাশ্যে এনেছিলেন প্রযোজনা সংস্থা।
ক্ষমতা, ব্যক্তিগত সিদ্ধান্ত, ন্যায়বিচার নিয়ে তৈরি হয়েছে ‘প্রতাপ’। যেখানে পুনমের কাহিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ আবেগ যোগ করবে। এষা ছাড়াও এই ছবিতে একজন এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিত সাধকে। তিগমাংশু ধূলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি ছবিতে অভিনয় করছেন। ২০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
