দীর্ঘ তিন দশকের বেশি বৈবাহিকজীবনে অভিনেতার বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ। স্বামীর কেচ্ছাকে আড়াল না না করলে বরাবরই ঠোঁটকাটা তারকাপত্নী। ডিভোর্সের পথে হেঁটেও সংসার, সন্তানের কথা ভেবে সিদ্ধান্ত বদলেছেন। তিনি আর কেউ নন, গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। একাধিকবার গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সুর চড়িয়েছেন। সম্প্রতি হাঁটুর বয়সি নায়িকা কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার প্রেমচর্চা ছিল বিনোদনর হট কেক। সেসময়ও স্বামীর চরিত্র নিয়ে মন্তব্য করতে পিছপা হননি সুনীতা। এক পর্যায়ে সুনীতাকে কার্যত সীমালঙ্ঘন না করার পরামর্শ দিয়েছিলেন। নাম না করে সুনীতাকে আক্রমণ করেছিলেন নবাগতা কোমলও। গণেশ চতুর্থীর আবহে লালবাগচা রাজার দর্শনে কোমলের সিঁথিতে সিঁদুর দেখে গোবিন্দার সঙ্গে চুপিসারে বিয়ে সেরেছেন। বিতর্কের মাঝে এবার মুখ খুললেন গোবিন্দা।
বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, সুনীতা তাঁর প্রথম ভালোবাসা এবং তিনি কখনওই স্ত্রীকে প্রকাশ্যে অপমান করতে চান না। তাঁর কথায়, সুনীতা যা বলছেন বা করছেন, সবটাই তাঁদের সন্তানদের মঙ্গলের জন্য। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে অভিনেতার দাবি, তিনি হিন্দু এবং এই ধর্মে ‘ডিভোর্স’ বলে কোনও শব্দই নেই। তাই বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। সাক্ষাৎকারের মাঝে রসিক মেজাজে গোবিন্দার আক্ষেপ, বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে কাজ করেও তাঁদের কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন না। এমনকী, এখন সুযোগ পেলে আর সেই সুযোগ হাতছাড়া করবেন না বলেও রসিকতা করেন গোবিন্দা।
তাঁর বিরুদ্ধে সুনীতার পরকীয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে গোবিন্দা বলেন, “যদি আরও চার-পাঁচটা প্রেমের সম্পর্ক থাকত তা হলে হয়তো আরও ভালো হত।” সুনীতা প্রকাশ্যে গোবিন্দার চরিত্র নিয়ে কাটাছেড়া করেন। এই মর্মে অভিনেতার সংযোজন, “আমি কাউকে প্রকাশ্যে অপমান করতে চাই না। জীবন অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ধৈর্য ধরতে হয় এবং সম্পর্ক ও পরিস্থিতি বুঝতে হয়।”

সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে গোবিন্দা বলেন, “আমি জানি ও যা করছে সবটাই সন্তানদের মঙ্গলের জন্য। সুনীতা আমার প্রথম ভালোবাসা। আমার মা মারা যাওয়ার পর সুনীতা আমার কাছে স্বাধীনতা চেয়েছিল আর আমি ওকে সেই স্বাধীনতা দিয়েছি। ও নিজের মতো করে জীবন কাটাচ্ছে। কাউকে জোর করে ফিরিয়ে আনা যায় না। যতক্ষণ না সে নিজে বুঝছে যে এবার ফিরে আসা উচিত ততক্ষণ অপেক্ষা করতে হয়। আমার বাড়ির দরজা সুনীতার জন্য সব সময় খোলা। আমি ওকে জীবনের একটা অংশ বলে মনে করি।”
গোবিন্দা ও সুনীতার সম্পর্কের বর্তমান আইনি অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা স্পষ্ট বলেন, “না, না, আমরা হিন্দু। আমাদের ধর্মে ডিভোর্স বলে কোনও শব্দ নেই। ডিভোর্সের কোনও শব্দই নেই। এই প্রশ্নই ওঠে না।” পরকীয়া নিয়ে রসিকতা, “সুযোগ পেলে আমিও সুযোগ নেব।” বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে ফের মজার ছলে অভিনেতা বলেন, “আমি চারজন মিস ইউনিভার্সের মতো সুন্দরী নায়িকার সঙ্গে কাজ করেছি। কিন্তু তাঁদের সঙ্গে ঠিকমতো দেখাই করতে পারিনি। অভিনেত্রীদের সঙ্গে আমার কথাবার্তা শুধু হ্যালো বা হাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভীষণ আফসোস হয়। সুযোগ পেলে আমিও বাজি ধরতাম। সরি, আমি মজা করছি!” এরপর কিছুটা সিরিয়াস হয়ে গোবিন্দা বলেন, “আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস করি না। তিক্ততা কখনও মিষ্টতা নিয়ে আসতে পারে না।”
