দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম৬ পদ্ধতি এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাবের মধ্যে পদ্ধতিগত পার্থক্যের কারণে রিজার্ভের পরিমাণে এই ব্যবধান দেখা যায়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
