ধবলধোলাই এড়াতে পারল না মেয়েরা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের পর এবার অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সিরিজে নাকাল হয়েছে টিম টাইগ্রেসরা। তিন ওয়ানডের সবকটি হেরে হয়েছে ধবলধোলাই।
ব্রিসবেনে আজ (১৪ অক্টোবর) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার জর্জিয়া ভলকে এলবির ফাঁদে পেলেন সুলতানা খাতুন। ৬ বলে ২ চারে ১১ রান করেন তিনি। খানিকবাদে আরেক ওপেনার বেথ মুনিকে (১৪) শিকার বানান দিশা বিশ্বাস।
আরও পড়ুন
এরপর এলিসা পেরি এবং অ্যানাবেল সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে জয় দেখে অস্ট্রেলিয়া। দুজনেই তুলেন নেন হাফসেঞ্চুরি। পেরি ৬৫ এবং সাদারল্যান্ড ৭৪ বলে অপরাজিত ছিলেন।
মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মেগান স্কুট। সিরিজ সেরাও হয়েছেন তিনি। সব মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন স্কুট।
অনিক/
আরও পড়ুন
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: খবরের কাগজ
-->সাতক্ষীরা জেলার ৭৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা জজ কোর্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ধরনের নিয়োগের ফলে কৃষকদের সময়মতো ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
বক্তারা বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় ওঠা অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
নাজমুল শাহাদাৎ/রিফাত/
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজে নেই শাই হোপ, প্রথমবার ডাক পেলেন উইকহাম
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শাই হোপকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহাম।
সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ তিন সংস্করণেই টানা খেলার মধ্যে ছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে তার কাজের চাপ ও শারীরিক সুস্থতা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
এক বিবৃতিতে সিডব্লিউআই জানিয়েছে, ‘তিন সংস্করণেই দীর্ঘ সময় ধরে খেলার পর সাদা বলের অধিনায়ক শাই হোপকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার আগে হোপের কাজের চাপ ও শারীরিক সুস্থতা যথাযথভাবে পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না আলজারি জোসেফও। কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের পর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন কিমো পল।
আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস এবং কেভিন উইকহাম।
অনিক/
আরও পড়ুন
টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া শীর্ষে, বাংলাদেশ চারে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
-->একই দিনে সমাপ্ত হয়েছে দুই টেস্ট। গতকাল আফগানিস্তানের সঙ্গে অপ্রত্যাশিতভাবে ড্র করেছে বাংলাদেশ। একইদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) শীর্ষ স্থান আরও পোক্ত করেছে অজিরা। বলাই যায়, ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে তারা।
পয়েন্ট টেবিলের বাংলাদেশের অবস্থানও পরিবর্তন হয়নি। আগের মতো রয়ে গেছে চতুর্থ স্থানে। কিন্তু পোক্ত নয় সেই অবস্থান। পরের ম্যাচগুলোতে টাইগারদের হার কিংবা অন্যান্য দলের জয় যেকোনো মুহূর্তে বদলে দিতে পারে পরিস্থিতি। বলা বাহুল্য- আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে (২০২৫-২৭)
আরও পড়ুন
| দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট কর্তন | পয়েন্ট | পয়েন্ট শতাংশ |
| অস্ট্রেলিয়া | ১১ | ৯ | ২ | ০ | ০ | ১০৮ | ৮১.৮২ |
| নিউজিল্যান্ড | ৬ | ৪ | ১ | ০ | ০ | ৫২ | ৭২.২২ |
| দ. আফ্রিকা | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৩৬ | ৬০.০০ |
| বাংলাদেশ | ৬ | ৩ | ২ | ১ | ০ | ৪০ | ৫৫.৫৬ |
| ভারত | ১১ | ৫ | ৪ | ২ | ০ | ৬৮ | ৫১.২২ |
| ইংল্যান্ড | ১৬ | ৭ | ৮ | ১ | ১৪ | ৭৪ | ৩৮.৫৪ |
| শ্রীলঙ্কা | ৬ | ১ | ২ | ৩ | ০ | ২৪ | ৩৩.৩৩ |
| ওয়েস্ট ইন্ডিজ | ১২ | ২ | ৮ | ২ | ৮ | ৩০ | ২০.৮৩ |
| পাকিস্তান | ৯ | ২ | ৭ | ০ | ২ | ৫ | ৪.৬৩ |
অনিক/
আরও পড়ুন
দুই হাফসেঞ্চুরির পরও ২০০ স্পর্শ করল না টাইগ্রেসদের সংগ্রহ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
শারমিন আক্তার। ছবি: সংগৃহীত
-->প্রথমে প্রতিরোধ গড়ে তুলেন শারমিন আক্তার। ৯৩ বলে ৫০ রানের ইনিংস। এরপর আসেন স্বর্ণা আক্তার। রানের সংখ্যায় তিনি শারমিনকেও ছাড়িয়ে যান, স্ট্রাইক রেটেও। ৭১ বলে করেন ৫৪ রান। কিন্তু দুই হাফসেঞ্চুরির পরও ২০০ রান স্পর্শ করল না টাইগ্রেসদের দলীয় সংগ্রহ।
আজ (১৪ অক্টোবর) ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক বল বাকি থাকতে গুটিয়ে যায় তাদের ইনিংস। একই ভেন্যুতে আগের দুই ম্যাচে টাইগ্রেসরা করেছিল যথাক্রমে ১৬৬ ও ২২০ রান। দুটো ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
ধবলধোলাই এড়ানোর মিশনে শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার বাদে বাকিদের কেউই তেমন কিছু করতে পারেননি। কোনো রকমে দুই অঙ্কের ঘরে পৌঁছান রাবেয়া খাতুন (১৩) এবং দিশা বিশ্বাস (১৩*)। বাকিটা আটকা ছিলেন মোবাইল ডিজিটে। অস্ট্রেলিয়ান হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মেগান স্কুট। ১০ ওভালে মাত্র ১৬ রান দেন তিনি। মেডেন ছিল ৫টি।
আরও পড়ুন
অনিক/
