প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র দপ্তরের মিডিয়া কো-অর্ডিনেটর ও দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার তারিকুল ইসলামের মা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শনিবার এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তারিকুল ইসলামের মাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
শোকবার্তায় মাহ্দী আমিন বলেন, ‘দিলারা বেগমের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন ধর্মপরায়ণ, স্নেহময়ী ও পরোপকারী নারী হিসেবে সমাজে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাসঙ্গে শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি লাভ করতে পারে।’
শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র টিমেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
