ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। এ সময় গ্রেপ্তারি পরোয়ানা রিকল থাকায় আসামিকে ছেড়ে ফিরে আসার পথে কদ্দুসের পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন।
রাত ৯টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ময়মনসিংহ বিভাগের আরো খবর
আরও খবর
-
কঞ্চিপাড়া কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ টিটুলের
-
কালকিনিতে মামলা ও হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
-
ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
-
বড়াইগ্রামের দুর্ঘটনায় শেষ হলো সোহেলের স্বপ্ন, অনিশ্চয়তায় দুই সন্তানের ভবিষ্যৎ
-
অবৈধ ট্রলিং বোটে অতিষ্ঠ জেলেরা, বন্ধের দাবিতে মানববন্ধন
-
জ্বালানি সংকট মোকাবিলায় ম্যাক্রোঁর সাফল্য, মাসে ২ লাখ টন ডিজেলের প্রতিশ্রুতি
-
কুলাউড়ায় অসহায় মেয়ের বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশন ও টিম জার্নালিস্টের আর্থিক সহায়তা
-
শিবালয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জিন্নাহ কবির
-
সরাইলে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আ’হ’ত ২০
-
ভারত সফরে ফরাসি মন্ত্রী নিকোলা ফরিসিয়ের, পরিকল্পনায় বাংলাদেশও—প্যারিসে জানালেন সাংবাদিক জুনেদ আহমদকে
-
সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর
-
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা
-
৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির
-
সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ শুরু
-
ধামরাইয়ে মিনি ট্রাকের ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ, আহত ১
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
