খাঁটি দুধের সর থেকে ঘরোয়া পদ্ধতিতে দানাদার দেশি ঘি তো অনেকেই তৈরী করেন। তাছাড়া অনেক খাবারের স্বাদ বাড়াতেও দুধের সর দেওয়া হয়ে থাকে। কিন্তু শুধু খাওয়ার জিনিস হিসেবেই নয়, এই দুধের সর বহু প্রাচীনকাল থেকেই রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। আজ আপনাদের জানাবো দুধের সর ব্যবহার করার এমনই পাঁচটি ঘরোয়া টোটকার কথা।
রুক্ষ শুষ্ক হাতের জন্য প্যাক
শীতকালে বিশেষ করে যাদের ড্রাই স্কিন, একটুতেই চামড়ায় টান ধরতে শুরু করে তারা কিংবা বারবার সাবান দিয়ে হাত ধোয়ার কারণে যাদের ত্বকের চামড়ায় টান ধরতে থাকে তারা এই ঘরোয়া খাঁটি দুধের সর লাগিয়ে ত্বক নরম রাখার চেষ্টা করতে পারেন। যদিও সবার স্ক্রিনের ধরণ একইরকম নয় তাই যাদের স্কিন সেনসেটিভ হয় কিংবা ব্রণ অথবা ত্বকের অন্য কোন সমস্যা থাকের তাদের এর ব্যবহার এড়িয়ে চলা উচিত।
পায়ের জন্য প্যাক তৈরি করুন
যাদের পায়ের গোড়ালি সারাক্ষণ শুকনো থাকে তারাও এই দুধের সর ফুটপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য পায়ের ত্বকের ওপর এই ক্রিম লাগিয়ে নিয়ে তারপর ধুয়ে ফেলতে হবে। তবে যদি কারও পায়ের গোড়ালি ফাটা থাকে কিংবা পায়ে কোনো ক্ষতস্থান থাকে তাহলে সেখানে লাগানো যাবে না।
মুখের চামড়া নরম করতে
এটি অনেক পুরনো একটি ঘরোয়া টোটকা। আগেকার দিনের মা-ঠাকুমারা দুধের সর মুখের মধ্যে ক্রিম হিসাবে ব্যবহার করতেন। যা খুব ভালো মশ্চারাইজার হিসেবে কাজ করে। তবে এটি শুধুমাত্র ড্রাই স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের স্কিন ওয়েলি এবং মুখের ব্রণ হয় তাদের এই টোটকা ব্যবহার না করাই উচিত ।
চুলের প্যাক হিসাবে
শুধুই হাত-পা কিংবা মুখের জন্য নয়, দুধের সর শুষ্ক চুলের ক্ষেত্রেও দারুণ উপকারী। মাথায় কেউ ঘরোয়া প্যাক লাগাতে চাইলে দুধের সর ব্যবহার করতে পারেন। তবে যখন এই দুধের সর প্যাক হিসাব মাথায় লাগানো হবে তখন তা মাথার ত্বকে লাগানোর পরিবর্তে চুলের দৈর্ঘ্য অল্প অল্প করে নিয়ে লাগাতে হবে। পরে শ্যাম্পু করে ভালোভাবে চুল ধুয়ে নিতে হবে।
হাত এবং পা মালিশ করার জন্য
প্রাচীনকাল থেকেই ঘরোয়া পদ্ধতিতে হাত এবং পায়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে মালিশ করার প্রচলন রয়েছে। আর এক্ষেত্রে দুধের সর কিন্তু অত্যন্ত উপযোগী। দুধের সরের মসৃণতার কারণে এটির ব্যবহার ব্যাপক প্রচলিত।
https://youtu.be/vZCv49OXTLI?si=YxWdb1kCOr6QPuNg
দুধের সর কীসে ব্যবহার করবেন না?
চামড়ার জিনিস পরিষ্কার
অনেকে অবশ্য চামড়ার জুতো ব্যাগ কিংবা আসবাবপত্রে এই দুধের সর লাগানোর পরামর্শ দেন। কিন্তু তা একেবারে ঠিক নয়। দুধের সর চামড়া জিনিসে লাগানো হলে দাগ পড়ে যেতে পারে।
কাঠের জিনিস পরিষ্কার
শুধু চামড়ার জিনিস নয় অনেকে আবার কাঠের জিনিসপত্র পরিষ্কার করার জন্য দুধের সর ব্যবহার করে থাকেন কিন্তু তা একেবারে উচিত নয়। দরকার হলে কাঠের টেবিল চেয়ার আলমারি পরিষ্কার করার জন্য শুকনো কাপড় কিংবা ফার্নিচার ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
