প্রকাশিত: ২০:৫৯, ১৭ অক্টোবর ২০২৬
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা রাঙামাটি জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহত স্বাগত চাকমার বাড়ি বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকায়। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৩ জনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যায়। আহত অপর দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
