রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫০ জন রয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৫০, লালবাগ বিভাগে ৪১, রমনা বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৫, গুলশান বিভাগে ১৮ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, একটি অটোরিকশা ও নগদ ১ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
