আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএ
- বিষয়:
- বিএনপি
- এমপি
- তারেক রহমান
