সংবাদ বিজ্ঞপ্তি · ২৫ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, র্যালি ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর তেমুখীর মাসুক বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। একই দিন বাদ এশা এয়ারপোর্ট রোডের বাইশটিলার হযরত আলী (রা.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও থানা যুবদলের নেতাকর্মীদের মিছিলসহ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
গুগলে আমাদের খবর পেতে
