সড়ক ও গণপরিবহন খাত নিয়ে ৫৬ বছরের পুঞ্জিভূত দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বাণীতে তিনি বলেন, সড়কে প্রতিদিন গড়ে নিহত হচ্ছে ৬৬জন, পঙ্গুত্ব বরণ করছে ১০৪ জন। বছরের হিসেবে ৩০ লাখের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন কিংবা প্রতিবন্ধী হয়ে পড়েন। বছরের হিসেবে প্রাণ হারান ২৪ হাজার ২৩৩ । প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৪ দশমিক ৬৭। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী।
তিনি আরও বলেন, সংখ্যাগুলো এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। আর এই ভয়াবহতার জন্য দায়ী স্বাধীনতার পরে দায়িত্ব পালন করা সরকারগুলো। যানবাহনের ফিটনেস ও রুট পারমিট, চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যথাযথ অনুসরণ করা হয়নি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণেই সড়ক আজ মৃত্যুফাঁদে পরিনত হয়েছে।
বিজ্ঞাপন
গাজী আতাউর রহমান আরও বলেন, আজকের এই দিনে সড়ককে নিরাপদ করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রতিজ্ঞা করতে হবে। পরিবহন খাতকে পুরোমাত্রায় আইনের অধীনে পরিচালনা করতে হবে। এই খাতে মাফিয়াদের দমন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বৃহস্পতিবার এ তথ্য জানান।
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
