
ছবি: Canva
Published on
:
1 min read
শনিবার সকাল ৯টা পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। শনিবার বিকেল ৫টা নাগাদ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটি শোভাযাত্রা বাগবাজার ঘাট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া, শহরে আর কোথাও কোনও বড় পূর্ব নির্ধারিত মিটিং-মিছিল বা শোভাযাত্রা নেই। তবে, দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বিকেলের দিকে কোথাও কোথাও যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
