সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও ফিরোজ বহুলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময় তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে এবং তিনি ক্রসফায়ারের মুখেও পড়েছিলেন বলে দাবি করেন বক্তারা।
তাঁদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদানের যথাযথ মূল্যায়ন হিসেবে ফিরোজকে বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা। এ জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি তাঁর মনোনয়ন নিশ্চিত করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি ফিরোজের পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা ও দলীয় মনোনয়ন প্রদানের বিষয়টি বিবেচনার আহ্বান জানান তাঁরা।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, “দীর্ঘদিন ধরে বহুলী ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মতনির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বহুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক আহ্বায়ক ফেরদৌস আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল চৌধুরী, সহসভাপতি ফেরদৌস আলী মন্ডল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বহুলী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
The post সিরাজগঞ্জের বহুলীতে ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, বিএনপির মনোনয়ন চান নেতাকর্মীরা appeared first on ভোরের চেতনা.
