চোরবাগানে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান আহত হয়েছেন আরও ২৫ জন। ঘটনায় গভীর শোক প্রকাশ করে যাবতীয় প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে তদন্ত হবে বলে জানালেন তিনি। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।