ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি (সাবেক র্যাব)।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানা নিচে কাদার মধ্যে লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করে এসআরবি-৯এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোঃ নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শিমরইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানা নিচে কাদার মধ্যে লুকানো অবস্থায় একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ ও একটি ৭.৬২ চায়না রাইফেলের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা । এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
