Published : 22 Oct 2026, 05:28 PM
Updated : 22 Oct 2026, 05:38 PM
গ্লেন ফিলিপসের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ল নিউ জিল্যান্ড। সেই লক্ষ্যে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেন সাঞ্জু স্যামসন। শ্রেয়াস আইয়ারের কার্যকর ইনিংসের পর শেষ দিকে ঝড় তুললেন নামান ধির। দারুণ জয়ে নিউ জিল্যান্ড সফর শুরু করল ভারত।
ক্রাইস্টচার্চে ব্রিহস্পতিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে ভারত। নিউ জিল্যান্ডের ২২৫ রান দুই বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।
টি-টোয়েন্টিতে রান তাড়া করে ভারতের সবচেয়ে বড় জয় ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে ভিসাখাপাত্নামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ সালে রায়পুরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
সব দল মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০১৮ সালে অকল্যান্ডে ২৪৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।
ভারতকে জয়ের ভিত গড়ে দেন স্যামসন। ইনিংস শুরু করতে নেমে চারটি ছক্কা ও আটটি চারে ৩৩ বলে ৬৭ রান করেন তিনি। দুই ছক্কা ও একটি চারে ২৮ বলে ৪২ রান আসে শ্রেয়াসের ব্যাট থেকে।
১৫ বলে ৪২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন নামান। দুটি ছক্কা ও পাঁচটি চারের ইনিংসটি খেলে ম্যাচ সেরাও হন তিনি।
ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে বিফলে গেল ফিলিপসের তিনটি ছক্কা ও আটটি চারে সাজানো ৮২ রানের অপরাজিত ইনিংস। ২৪ বলে ৪৫ রান করতে দুটি ছক্কা ও পাঁচটি চার মারেন কিউইদের ওপেনার ফিন অ্যালেন।
(বিস্তারিত আসছে)
