অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হুগলি জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীদের
দুর্গাপুজোর সময়ে কলকাতা-হাওড়া ফেরি পরিষেবা নিয়ে বাড়ছে উদ্বেগ। বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হুগলি জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীদের। তাঁদের অভিযোগ, গত দু’মাসের বেতন এবং পুজোর বোনাস বকেয়া রয়েছে। তাই পাওনা না মেটানো হলে কর্মবিরতি চলবেই।
