বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফার সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচন করতে যাওয়া জিয়ান্নি ইনফান্তিনো বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, বিশ্ব ফুটবলের বিশাল, বিশাল সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন তিনি।
বিশ্বকাপ বিক্রির বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তা হেসেই উড়িয়ে দেন তিনি। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক বিতর্কিত প্রস্তাবের পর নিজের অবস্থানের বিষয়ে ইনফান্তিনো বিবিসি স্পোর্টকে বলেন, ‘ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে এক ছাদের নিচে আনা সবসময় সহজ নয়। একমত না হওয়ার মধ্যে খারাপ কিছু নেই। আমরা প্রতিদিন বিশ্বের অনেক দেশেই এমনটা দেখতে পাই। দ্বিমত পোষণ করা ঠিক আছে। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকাটাও স্বাভাবিক। তবে এরপর প্রয়োজন হলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
২০১৬ সাল থেকে ফিফা সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। তৃতীয় মেয়াদের শেষ বছরে এসে তিনি পড়েছেন কঠিন চ্যালেঞ্জের মুখে। বিবিসি
