
উত্তর কোরিয়ার ওয়ানসান উপকূলে গত জুলাই থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) তোলা ছবিতে বারবার দেখা গেছে একটি বিলাসবহুল প্রমোদতরি। ৮০ মিটার বা ২৬৩ ফুট দীর্ঘ এই নৌযানটির ডেকে রয়েছে ৫০ মিটারের একটি সুইমিংপুল, যার এক প্রান্তে রয়েছে কয়েকটি ওয়াটার স্লাইড।
মাসের পর মাস একটি মেরামতকেন্দ্রে পড়ে থাকার পর গত জুলাইয়ের শুরুতে নৌযানটিকে ওয়ানসানের কালমা উপদ্বীপের উপকূলীয় জলসীমায় নিয়ে আসা হয়।
ওয়ানসান উত্তর কোরিয়ার একটি মনোরম সমুদ্রতীরবর্তী অবকাশকেন্দ্র। সেখানে দেশটির নেতা কিম জং-উন ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রয়েছে বিশাল একটি ভিলা বা প্রাসাদোপম বাড়ি। শুধু ওই প্রমোদতরিই নয়, স্যাটেলাইটের ছবিতে কিমের ভিলার আশপাশে আরও কয়েকটি বড় নৌযান দেখা গেছে। বিবিসি এসব ছবি বিশ্লেষণ করেছে।
অর্থসূচক/
The post কিমের বিলাসবহুল ৮০ মিটারের প্রমোদতরিতে সুইমিংপুল appeared first on অর্থসূচক.
