গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওষুধ কোম্পানির কারখানায় আগুনের ঘটনা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
বিআলো/শিলি