আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো ১৫ অক্টোবর বেতন-সহ ডিএ পেয়েছেন রাজ্য সরকারের কর্মীরা। পুজোর মাস। তাই অক্টোবরের বেতন মাসের ১৫ তারিখেই পেয়ে গেলেন সরকারি কর্মীরা। একই সঙ্গে ডিএ-র ২০ শতাংশ টাকাও ঢুকেছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। সকাল সাড়ে ন’টার মধ্যেই সরকারি কর্মীদের মোবাইলে মেসেজ আসে। পেনশনারদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। রাজ্যের কর্মীরা এখন ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। পুজো শুরুর আগে সরকারি কর্মীরা কী বললেন?
