ভারতে চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলন বাংলাদেশের সীমান্তে কোনো প্রভাব ফেলবে কি না।
এ ছাড়া সীমান্তে আগে থেকেই পুশ-ইনের ঘটনা থাকায় নতুন করে পুশ-ইনের আশঙ্কা তৈরি হয়েছে কি না, সে বিষয়েও জানতে চান সাংবাদিকেরা।
জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা ভারতই ফেস করবে।
