২৩ অক্টো, ২০২৬ ৬:০১:৪৪ পূর্বাহ্ণ | ক্যাটাগরি: আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেই সবচেয়ে উপযুক্ত সঙ্গী হিসেবে মনে করেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবেই জানিয়েছেন যে, এই কাজটি সম্পন্ন করতে নেতানিয়াহুর সমর্থন প্রয়োজন।
এ সময় ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরান যদি নতুন করে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে এমন মাত্রার শক্তি প্রয়োগ করা হবে যা তেহরানের কল্পনার বাইরে থাকবে।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
