আধুনিক জীবনযাপনে স্বাস্থ্যসচেতনতা, বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কীভাবে একটি সুস্থ ও সুন্দর জীবন গঠন করা যায় সেই বার্তা নিয়ে অস্ট্রেলিয়ার লাকেম্বায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার।
অস্ট্রেলিয়া ন্যাশনাল স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. মজিবুল হক।
বিজ্ঞাপন
বাংলাদেশি কমিউনিটির বিপুল উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্বাস্থ্যসচেতনতা, জ্ঞান বিনিময় ও সৌহার্দ্যের এক মিলনমেলা।
সেমিনারে প্রফেসর ড. মজিবুল হক আধুনিক যান্ত্রিক জীবনে স্বাস্থ্যঝুঁকি, তা থেকে পরিত্রাণের উপায় এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কীভাবে বড় ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তা সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
তিনি বিশেষ জোর দেন ‘এভিডেন্স-বেসড ডায়েট’ বা বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস এবং ‘লাইফস্টাইল মডিফিকেশন’-এর ওপর। তার তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক আলোচনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

প্রফেসর ড. মজিবুল হক বলেন, আধুনিক জীবনে কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই নিজেদের স্বাস্থ্যের প্রতি অবহেলা করি। অথচ সঠিক খাদ্যাভ্যাস ও একটু নিয়ম মেনে চললে অনেক ক্রনিক রোগ থেকে দূরে থাকা সম্ভব।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের এই আয়োজনে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে এ ধরনের সেমিনার অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বিশেষ করে নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চার গুরুত্ব অনুধাবনে সাহায্য করবে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া ন্যাশনাল স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ এবং প্রফেসর ড. মজিবুল হকের উপস্থিতি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এক নতুন জাগরণের সৃষ্টি করেছে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার আরও অনুষ্ঠিত হবে যা সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআইএইচএস/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
