টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমানো হলো স্বর্ণের গহনার দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
আরও পড়ুন : চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যসূচি অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১০ হাজার ৯৪৪ টাকায়।
১৮ ক্যারেট: প্রতি ভরির দাম কমানো হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হয়েছিল।
