কালবেলা · সাধারণ
স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে রাজু আটক
১১/১০/২০২৬

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলেও নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে কক্সবাজারের আলোচিত তরুণ রাজুকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজার পুলিশ তাকে আটক করে।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের কলাতলি থেকে রাজুকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর তাকে আটক করেন।
রাজুকে আটকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, দুই পুলিশ সদস্য সাদা পোশাকে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। এসময় রাজুর সঙ্গে দুই কর্মকতার কিছুটা ধস্তাধস্তিও হয়।
মামলার তদন্ত কমকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) অর্ণব কালবেলা অনলাইনকে জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে আমরা পাইনি। কিন্তু যখন কোনো হত্যাকাণ্ড ঘটে, তার নানা দিক থাকে। সেসব বিবেচনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তাছাড়া একজন নাবালিকাকে সে যেভাবে কক্সবাজার এনে বিপদে ফেলেছে, সেটিও আইনের চোখে স্বাভাবিক নয়।
গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মূল প্রতিবেদনে যান ↗