নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগকর্মী হাফিজুর রহমান (৩৫), উপজেলা যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম (৫২) এবং লালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে লালপুর থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তারকৃত চারজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সাকিল হোসেন/এমটিআই
