নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারা দেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পাকুন্দিয়ার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে ই আলম, ডা. তাওহীদ, মোহাম্মদ শারফুল ইসলাম ও শামসুন্নাহার আপেল প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
লামা (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবান জেলার লামা উপজেলায় এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ ও ইউএনডিপির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া। প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোপাল কৃষ্ণ চক্রবর্তী ও প্রধান শিক্ষক সাজিদা ইয়াসমিন ও মো. শামীম মিয়া বিশেষ অতিথি ছিলেন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলায় এ উপলক্ষে গতকাল সোমবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। প্রশিক্ষক শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে ও মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষা অফিসার মো. টিপু সুলতান, জাকির হোসেন হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, মাহমুদ হাসান, রেহেনা আক্তার প্রমুখ।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, আব্দুল গফুর, খালেদ মাসুদ তালুকদার সোহেল, রেজাউল করিম আজাদ, বালিজুড়ী রওশন আরা, মিজানুর রহমান, খাদেমুল ইসলাম, সদস্য বজলুর রহমান খান, প্রশিক্ষণার্থী কণিকা প্রমুখ।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার আমিনুল ইসলাম, খান শামীম পারভেজ, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, এইচ এম জাফর আহমেদ, মো. কামরুজ্জামান, দানিসুর রহমান লিমন, মহিবুল ইসলাম সৌরভ, আবিদ ইসলাম আশিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। আলোচনা সভায় অতিথি ছিলেন রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের রূপসা উপজেলা ফিল্ড অফিসার মোহাম্মদ ছামছুল আলম।
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের জিয়ানগরে এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলার সম্মেলনকক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ওলিউর রহমান রুবেলের সভাপতিত্বে এবং জিয়ানগর উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাসুদ করিম ইমন, মো. শাহিদুল ইসলাম, হেলাল উদ্দিন গাজী প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে এ উপলক্ষে গতকাল সোমবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা-বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, আব্দুল জলিল চকলেট, তসলিম উদ্দিন, রুহুল আমিন প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, এ উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বক্তব্য দেন খালেদা আক্তার, ডা. শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আহসান হাবিব, কাওছার আলম, শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা-বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মহিলা ও শিশু-বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
তানোর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
নরসিংদী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রিপা পাল, শিশুবিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান ও ভারপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা জেরিন আক্তার। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে সোমবার সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন।
মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, প্রধান শিক্ষক নূর উদ্দিন, মো. আলমগীর প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। প্রশিক্ষক শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষা অফিসার মো. টিপু সুলতান, জাকির হোসেন হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তৌফিকুল ইসলাম খালেক, আব্দুল গফুর, খালেদ মাসুদ তালুকদার সোহেল, রেজাউল করিম আজাদ, শিক্ষক মিজানুর রহমান, খাদেমুল ইসলাম, বজলুর রহমান খান, কণিকা প্রমুখ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, এ উপলক্ষে দুপুরে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এমপি শহিদুল ইসলাম খান বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, আয়ুব মোল্লা ও এমএ নাহার প্রমুখ।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জে সোমবার উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সিদ্দিক। বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সমাজসেবা অফিসার মো. সুজা উদ্দিন, এস এম গিয়াসউদ্দিন ও মোহাম্মদ মস্তফা কামাল। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান। সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, ফুলবাড়ীতে এ উপলক্ষে সোমবার সকালে র্যালি শেষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, মহসিন আলী, মিজানুর রহমান, রাশেদা আক্তার, তাসলিমা বেগম প্রমুখ।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আমীর সালমান রনির সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন মনোয়ারা খানম, মেহেদী মান্না, এসএম তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম খোকন, উজ্জ্বল কুমার দাস, মাসফিকুর রহমান মাসুম, তুহিন খান এবং রাকিবুল হাসান।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে সোমবার সকাল ১০টায় উপজেলার চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক হাছিবা খাতুন, এসএম মশিউর রহমান, এমএম মফিজুর রহমান, এসএম মিজানুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, গোলাপ খান, আলাউদ্দিন আল রনি, ফয়েজ আহম্মদ, পিয়ারা বেগম, রেজিয়া সুলতানা, তরফদার আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এ উপলক্ষে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, নির্বাচন অফিসার নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল আলম, গুলফাম মোস্তফা ও আবুল হোসেন উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার। এ সময় বক্তব্য দেন আবু দাউদ, রানী খাতুন, সাইদুর রহমান, জুলহাস কায়েম প্রমুখ।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। আয়েশা খানম রানীর সভাপতিত্বে বক্তব্য দেন মো. ইলিয়াস হোসাইন ও ওয়াদুদ গোলদার প্রমুখ।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমগীর হোসেন মাদবর ও লিটন মুন্সী।
