ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার(২১ অক্টোবর) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়।
এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন সারাবাংলা-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার অসুস্থ অবস্থায় গতকাল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে একটু ভাল আছেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মঈন খান-কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
