পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে পিরোজপুর শহরের আখড়াবাড়ি পূজা মণ্ডপ ও পালপাড়া পূজা মন্ড পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন।
