তারকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে নতুন গল্প? অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে শোবিজপাড়ায় এখন এমনই নানা আলোচনা। একদিকে ‘রকস্টার’ সিনেমায় তার অভিনয়, অন্যদিকে স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছড়ানো গুঞ্জন- সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।
চলতি বছরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা নূর। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)।
শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর।
সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে বেশ সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরেই স্বামী নেহালের সঙ্গে বর্তমানে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।
এদিকে অভিনেতা শাকিব খানের সঙ্গে সাবিলার সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা দেখা যাচ্ছে। ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের নাম জড়ানো হলেও, পেশাগত সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিব খানের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই৷ অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মূলত জিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার।
সব মিলিয়ে ‘রকস্টার’ যেন পর্দার বাইরেও আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে। সিনেমাটির দৃশ্যায়ন, অভিনয় কিংবা গল্পের বাইরে এখন আলোচনায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে তারকাদের ঘিরে এমন আলোচনা নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসমর্থিত দাবি ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা নানা ব্যাখ্যা ও নতুন গল্পের জন্ম দেয়। আর সেখান থেকেই কখনো তৈরি হয় সম্পর্কের গুঞ্জন, কখনো বিচ্ছেদের খবর।
উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে গড়ায়, পরে তারা সংসার শুরু করেন। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে ২০১৪ সালে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা। পরে নাটকে নিয়মিত অভিনয় করে পরিচিতি পান। এরপর চলচ্চিত্রেও অভিষেক হয় তার। শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন এই অভিনেত্রী।
সাবিলার সংসার নিয়ে ছড়ানো গুঞ্জনের অবসান ঘটবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সংশ্লিষ্টদের বক্তব্য কিংবা নির্ভরযোগ্য তথ্য সামনে না আসা পর্যন্ত এসব আলোচনাকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই
